প্রকাশের তারিখ
নভেম্বর 2024

বিভিন্ন ধরণের এবং বিভিন্ন বিষয়ের উপর নানা রকম অইলাইন বইয়ের জগতে প্রবেশ করুন।

বাংলা ই-বুক/অডিও বুক এপস

বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য ছয়টি অভগম্য ই-বুক এপ রয়েছে যেখানে তারা হাজার হাজার অডিও বুক বিনামূল্যে পড়তে/শুনতে পারবেন:

BoiPoka

Porua

Boitoi

Boighor

Puthika

বুকশেয়ার

বুকশেয়ারে বিভিন্ন ফরম্যাট এবং ভাষার হাজার হাজার অভিগম্য বই রয়েছে যা আপনাকে আপনার পড়ার অভিজ্ঞতা আপনার মত করে সাজিয়ে নিতে সহায়তা করবে।

মাল্টিমিডিয়া পাঠ্যপুস্তক এবং প্রশিক্ষণ ম্যানুয়াল

ধন্যবাদ এটুআই এবং ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সটবুক বোর্ড (NCTB)-কে; এদের সমন্বিত প্রচেষ্টার কারনে সরকার কর্তৃক প্রকাশিত সমস্ত পাঠ্যপুস্তক এখন মাল্টিমিডিয়া টকিং বইতে রূপান্তরিত হয়েছে।

ডেইজি মাল্টিমিডিয়া পাঠ্যপুস্তক

এটুআই (অ্যাস্পায়ার টু ইনোভেশন) এবং এনসিটিবি-এর সহযোগিতায় “ইয়ং পিপল ইন সোশ্যাল অ্যাকশন” এনসিটিবি কর্তৃক প্রকাশিত সকল পাঠ্যপুস্তক মাল্টিমিডিয়া টকিং বইয়ে রূপান্তরিত করেছে। যা এখন দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য অভিগম্য হয়ে উঠেছে। এই বইগুলো ব্রেইল সংস্করণেও পাওয়া যায়

অভিগম্যতার বিবরণ

আমাদের ওয়েবসাইটের কিছু জায়গায় আমরা থার্ড পার্টি ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনে প্রবেশের নির্দেশনা দিয়ে থাকি, যা ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ প্রদান করে। তবে, আমরা এই থার্ড পার্টি ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনগুলোর সম্পূর্ণ প্রবেশগম্যতা বা WCAG 2.2-

এর সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করতে পারি না। যেখানে সম্ভব, আমরা তাদের সঙ্গে কাজ করে প্রবেশগম্যতা উন্নত করতে এবং WCAG 2.2 মান অর্জনে সহায়তা করি। আমাদের অভিগম্যতার সম্পূর্ণ নীতিটি পড়ুন

এটা কি কার্যকরী ছিলো?

এটা কি কার্যকরী ছিলো?

শেয়ার


একই রকম রিসোর্স

‘আমাদের কথা অবশ্য্ই শোনা উচিত’

জুবায়ের মোল্লা, একজন আংশিক শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি। জন্মগত শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা থাকায় তার জীবনযাত্রা অতোটা সহজ ছিল না। বর্তমানে সে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক বৈশ্বিক রিসোর্স হাবের সাথে যুক্ত হয়েছে। যেখানে সে জীবনযাপন, শিক্ষা ও অধিকার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারছে।
এই রিসোর্সে মূলত শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক বৈশ্বিক রিসোর্স হাব কীভাবে তার দৈনন্দিন জীবন, কাজে পরিবর্তন এনেছে এবং ভবিষ্যতে সে এখান থেকে কীভাবে উপকৃত হতে পারে সে সম্পর্কে তার অভিজ্ঞতার কথা বর্ণনা করা হয়েছে।

প্রতিবন্ধী নারী ও কিশোরীদের মাসিককালীন স্বাস্থ্য পরিচর্যা

এই রিসোর্সটি মূলত প্রতিবন্ধী কিশোরী ও নারীদের বিশেষ করে গুরুতর ও বহুমাত্রিক প্রতিবন্ধী শিশু ও নারী, শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশু ও নারীদের মাসিককালীন স্বাস্থ্য পরিচর্যা সম্পর্কে তথ্য দিয়ে থাকে।

ক্ষমতায়ন: পরিবর্তনের স্পষ্ট চিত্রকল্প

এই রিসোর্সটি মূলত বহুমাত্রিক ও গুরুতর প্রতিবন্ধী শিশুদের জীবনযাপন, শিক্ষা, চিকিৎসা ও অধিকারসহ অন্যান্য বিষয়ে তাদের মা-বাবা ও পরিচর্যাকারীদের জ্ঞান, মনোভাব ও দক্ষতা (KAS) যাচাই বিষয়ক সবশেষ জরিপ সম্পর্কিত তথ্য দিয়ে থাকে।