ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশান (ডব্লিউএইচও) ডিজঅ্যাবিলিটি অ্যান্ড হেলথ ফ্যাক্টশিট ২০২৩

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক বৈশ্বিক রিসোর্স হাবে আপনাকে স্বাগত। এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি এবং তাদের সহায়তাকারীদের জন্য অভিগম্য তথ্য, উপাত্ত ও উপকরণ উপস্থাপন করা হয়।

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের সহায়তাকারী নেটওয়ার্কগুলোর জন্য তথ্য প্রাপ্তি, আঞ্চলিক সেবা ও নেটওয়ার্কের সাথে আরও বিস্তৃতভাবে যুক্ত হওয়ার ক্ষেত্রে এই হাবটি ‘ওয়ান স্টপ শপ’ হিসেবে কাজ করবে।

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সরাসরি কাজের মাধ্যমে আমরা আমাদের আটটি দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের অন্যান্যদের সাথে যুক্ত হতে তাদেরকে সহায়তা করে থাকি।

ফলো (Follow)” বাটনে ক্লিক করে এবং আমাদের হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট চ্যানেলে সাবস্ক্রাইব করার মাধ্যমে, আপনি নিশ্চিত করছেন যে, আপনি সেন্স ইন্টারন্যাশনাল (Sense International) থেকে সাম্প্রতিক বার্তা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য গ্রহণ করতে সম্মত আছেন।

অনুগ্রহ করে মনে রাখবেন, হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওয়ার মাধ্যমে আপনার তথ্য হোয়াটসঅ্যাপের নিজস্ব গোপনীয়তা নীতিমালার (Privacy Policy) অধীনস্থ হবে এবং আমরা আপনাকে সেটি সরাসরি দেখে নেওয়ার জন্য উৎসাহিত করছি। ‘সেন্স’ (Sense) সকল ব্যক্তিগত তথ্য আইনসম্মতভাবে পরিচালনা করে, তবে হোয়াটসঅ্যাপ কীভাবে ডেটা সংরক্ষণ বা প্রক্রিয়া করে তার ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আপনি হোয়াটসঅ্যাপের গোপনীয়তা নীতিমালা (Privacy Policy) এখানে দেখে নিতে পারেন।


শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাপন, শিক্ষা ও উন্নতির সক্ষমতা

অ্যানিমেশনের জন্য বর্ণনামূলক প্রতিলিপি

বর্ণনাকারী: 

একটি আশ্চর্যজনক বিষয় হল যে পৃথিবীর ১৩০ কোটি মানুষ উল্লেখযোগ্যমাত্রার প্রতিবন্ধিতা নিয়ে বসবাস করছেন এবং এদের মধ্যে ৩৫ শতাংশের প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতা নেই । আমাদের ক্রমবিকাশমান সমাজে তাদের অংশগ্রহণ মূলত সহজগম্য পরিবেশ ও প্রযুক্তির ওপর নির্ভরশীল। 

ভিজ্যুয়াল বর্ণনা: 
পৃথিবীর ছবি দেখা যায়। পৃথিবীর একটি অংশ হলুদ রঙে ঢেকে যায়, যা পরে একটি পাই চার্টে রূপ নেয়। পাই চার্টের হলুদ অংশ ৩৫ শতাংশের প্রতিনিধিত্ব করে। স্ক্রিনে “১৩০ কোটি মানুষ” এই লেখাটি টাইপরাইটার স্টাইলে ভেসে ওঠে। পাই চার্টের নিচে বিভিন্ন মানুষের ছবি দেখা যায়। 
ক্যামেরা নিচে নামে এবং তিনটি ডিজিটাল ডিভাইস — মোবাইল ফোন, ট্যাবলেট এবং ল্যাপটপ দেখা যায়। 

বর্ণনাকারী:  

প্রতি পাচ (৫) জনে কেবল ১ জন শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশু প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় এবং কর্মসংস্থানের ক্ষেত্রে অপ্রতিবন্ধী ব্যক্তির তুলনায় তারা দশগুণ পিছিয়ে আছে।    

ভিজ্যুয়াল বর্ণনা: 

শিশুদের দৌড়ানোর একটি ছবি দেখা যাচ্ছে, যাদের চারপাশে উজ্জ্বল হলুদ আভা। তারা ভবনগুলোর পাশ কাটিয়ে একটি ফাঁকা সাদা স্থানে দৌড়ায়। ক্যামেরা পরবর্তী দৃশ্যে চলে যায়, যেখানে এক যুবক শহরের পটভূমিতে দাঁড়িয়ে আছে, তার চারপাশেও উজ্জ্বল হলুদ আভা। 

বর্ণনাকারী:  

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক বৈশ্বিক রিসোর্স হাবের মূল উদ্দেশ্য হল সাতটি ভাষায় প্রবেশগম্য বিষয়বস্তু, উপকরণ ও তথ্য সরবরাহ করে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের সহায়তা প্রদানকারীদের ক্ষমতায়ন এবং একে অপরের সাথে সম্পৃক্ত করা।   

ভিজ্যুয়াল বর্ণনা: 

ক্যামেরা ক্রমাগত এগিয়ে চলে এবং গ্লোবাল ডেফব্লাইন্ডনেস রিসোর্স হাব লেখাটি ইংরেজিতে স্ক্রিনের টাইপরাইটার শৈলীতে অ্যানিমেট হয়ে উজ্জ্বল হয়ে ওঠে। সাথে বিভিন্ন ডিজিটাল উপাদান (যেমন কম্পিউটার ও ল্যাপটপের ডিজিটাল আইকন) দৃশ্যমান হয়। এরপর, ডিজিটাল আইকনগুলো অদৃশ্য হয়ে যায় এবং রিসোর্সশব্দটি সাতটি ভিন্ন ভাষায় গ্লোবাল ডেফব্লাইন্ডনেস রিসোর্স হাব লেখাটির চারপাশে প্রদর্শিত হয়। 

বর্ণনাকারী:  

তানজানিয়ার এলিসের সাথে পরিচিত হোন। এলিস নয় বছর বয়সী একজন শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী কন্যাশিশু।  

ভিজ্যুয়াল বর্ণনা: 
স্ক্রিনের মাঝখানে এলিসের ছবি ভেসে ওঠে, তার চারপাশে নীলাভ সবুজ আভা

বর্ণনাকারী:  

সে তার পরিবারের সাথে তানজানিয়ার একটি গ্রামে বাস করে। তার অনেক ভাই বোন আছে যারা তার দৈনন্দিন কর্মকাণ্ড ও খেলাধুলায় সহায়তা করে।  

ভিজ্যুয়াল বর্ণনা: 

এলিসের ছবি ক্রমাগত ডান দিকে সরতে থাকে, আর বাম পাশে দেখা যায় একটি শ্রেণিকক্ষ, যেখানে ছোট ছোট শিশুদের হাত তোলা। পরে দেখা যায় স্কুলের পোশাক পরা পাঁচজন শিশু স্কুল থেকে দৌড়ে বেরিয়ে আসছে, তাদের চারপাশে হলুদ আভা। এলিস তখনও স্ক্রিনের ডান পাশে রয়েছে। 

বর্ণনাকারী:  

তার সামাজিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে দেরী হওয়ার কারণে সে অনেক বছর স্কুলে যেতে পারেনি। চারপাশের ছোট পরিবেশকে ঘিরেই ছিল তার পৃথিবী।  

ভিজ্যুয়াল বর্ণনা: 
এলিসের ছবিটিকে জুম আউট করে দেখা যায়, এলিসের বাড়ির পাশেই স্কুল। অন্য শিশুরা স্কুলের দিকে চলে যায়, এলিস একা বাড়িতে রয়ে যায়। 

বর্ণনাকারী:  

এরপরই সেন্স ইন্টারন্যাশনাল এগিয়ে আসে। 

ভিজ্যুয়াল বর্ণনা: 
এলিস এবং তার বাড়ির ছবি ধীরে ধীরে মিলিয়ে যায় এবং সেন্স ইন্টারন্যাশনাল লেখাটি বুদবুদ আকারে স্ক্রিনে আসে। 

বর্ণনাকারী:  

সেন্স ইন্টারন্যাশনালের মাধ্যমে এলিসের মা শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক বৈশ্বিক রিসোর্স হাবের সাথে পরিচিত হয়।  

ভিজ্যুয়াল বর্ণনা: 
লেখাগুলো মিলিয়ে যায় এবং ক্যামেরা জুম করে দুইজন আফ্রিকান নারীর ছবিতে, যাদের একজন শিক্ষক এবং অন্যজন এলিসের মা। এলিসের মা একটি ট্যাবলয়েড ধরে আছেন। তাদের উপর ভেসে ওঠে ল্যাপটপ, ট্যাব ও মোবাইলের ছবি, যেখানে হাবের স্ক্রিনশট দেখা যায়। 

বর্ণনাকারী:  

এলিসের পরিচর্যার জন্য তার মাকে ইন্দ্রিয়গত উদ্দীপনা ও সঠিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণের ভিডিও দেখানো হয়েছিল।  

ভিজ্যুয়াল বর্ণনা: 
একটি ট্যাবলয়েড ঘুরে সোজা হয় এবং হাবের স্ক্রিনশট দেখায়। স্ক্রিনে গাইডস, সেন্সরি স্টিমুলেশন ও অ্যাক্টিভিটিস শব্দগুলো ইংরেজিতে দেখা যায়।  

বর্ণনাকারী:  

এরপর থেকে এলিস দারুণভাবে উন্নতি করছে। সে নিয়মিত স্কুলে যায় এবং তার বিশেষ শিক্ষকের সঙ্গে রিসোর্স হাব ব্যবহার করে। সে সমাজিক কর্মকাণ্ডেও অংশ নেয় এবং বন্ধুদের সঙ্গে সময় কাটায়। 

ভিজ্যুয়াল বর্ণনা
ট্যাবলয়েড থেকে একাধিক বিন্দুযুক্ত লাইন ছড়িয়ে যায়, যা বিভিন্ন উইন্ডোর দিকে নিয়ে যায়। প্রথম উইন্ডোতে দেখা যায় এলিস ও তার শিক্ষক, পাশাপাশি একটি ফ্রেম যেখানে হাবে স্ক্রল করা হচ্ছে। হাব থেকে একটি ভিডিওর স্ক্রিনশট প্রদর্শিত হয়, এবং পর্দার চারপাশে ক্লাসরুম টুলকিটঅ্যাসিসটিভ টেকনোলজি শব্দগুলো নীল বুদবুদের মধ্যে পপ আপ হয়। 

ক্যামেরা জুম আউট করে পরবর্তী উইন্ডোর দিকে অগ্রসর হয়, যেখানে এলিসের মা একটি ট্যাবলয়েড ধরে আছেন, এবং জুম-ইন করে হাবে স্ক্রলিং দেখায়। স্ক্রিনের চারপাশে প্যারেন্ট গাইডস ও বুকস শব্দগুলো ইংরেজিতে নীল বুদবুদের মধ্যে পপ আপ হয়। 

এরপর ক্যামেরা জুম আউট করে দ্রুত এমন একটি চিত্রে চলে যায়, যেখানে এলিস ও তার এক বন্ধু একসাথে বই পড়ছে। ক্যামেরা প্যান করে আরেকটি চিত্রে যায়, যেখানে একদল শিশু বসে আছে এবং একটি তরুণী মেয়ে তাদের জন্য একটি ট্যাবলেট ধরে রেখেছে। 

বর্ণনাকারী:  

এলিসের মতো পৃথিবীর অন্যান্য দেশের শিশু ও যুব শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক বৈশ্বিক রিসোর্স হাব একটি তথ্যের উৎস ‍হিসেবে কাজ করতে পারে।  

ভিজ্যুয়াল বর্ণনা: 
একটি একটি করে সব ছবি মিলিয়ে যায়, শুধু দ্য হাব লেখা ও একটি খালি স্ক্রিনসহ ট্যাবলয়েড রয়ে যায়। ক্যামেরা ট্যাবলয়েডের ভেতরে জুম করে, যেখানে পৃথিবীর ছবি দেখা যায় এবং চারপাশে নীলাভ সবুজ রশ্মি ছড়িয়ে পড়ছে। 

বর্ণনাকারী:  

এলিসের মতো অন্যান্য সকলের অর্ন্তভুক্তি নিশ্চিত করতে আমরা সকলে মিলে প্রবেশগম্য তথ্য ও পৃথিবী নিশ্চিত করতে পারি।  

ভিজ্যুয়াল বর্ণনা: 
পৃথিবীর ছবি মিলিয়ে যায়, এবং সাদা পটভূমিতে সেন্স ইন্টারন্যাশনালের লোগো দেখা যায়। 
কানেক্ট, লার্ন, শেয়ার লেখাগুলো দ্রুত ভেসে ওঠে এবং ওয়েবসাইট লিংক (https://deafblindness.info/) স্ক্রিনে আসে। শেষে ‘গ্লোবাল ডেফব্লাইণ্ডনেস রিসোর্স হাব ও নিলাম্বু স্টিফাংয়ের এর লোগো স্ক্রিনের নিচে মাঝখানে ভেসে ওঠে। 


শুরু করতে সাহায্য করুন


শিক্ষণ, যত্ন, শেখা ও উন্নতির সংস্থান


প্রতিকূলতা কাটিয়ে ইমার অন্তর্ভুক্তির গল্প

মাথায় স্কার্ফের সঙ্গে লাল পোশাক পরা এক তরুণী, হাতে একটি ছবি।

‘সে শিক্ষিত হয়ে একদিন বড় চিত্রশিল্পি হবে। তার প্রতিভা ও প্যাশনের পাশাপশি সঠিক সহায়তা পেলে একদিন তার ন্বপ্ন বাস্তবে পরিণত হবে।’


শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা সম্পর্কিত আমাদের কাজ, নতুন রিসোর্স ও হাব সম্পর্কে আপডেট পেতে সাইন আপ করুন