এটা কার জন্য উপযোগী?

প্রতিবন্ধী শিশু বিশেষত গুরুতর ও বহুমাত্রিক প্রতিবন্ধী শিশু, শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশু, অপ্রতিবন্ধী ব্যক্তি, তাদের অভিভাবক, পরিচর্যাকারী।

প্রকাশের তারিখ
নভেম্বর 2025
তৈরি করা হয়েছে
ন্যাশনাল রিসোর্স সেন্টার অন ডেফব্লাইন্ডনেস- এনআরসিডিবি, সিডিডি।
প্রাপ্তি স্বীকার
সেন্স ইন্টারন্যাশনাল, ইউকে এই্ড, ইনক্লুসিভ ফিউচার, সেন্স ইন্টারন্যাশনাল ইন্ডিয়া

   গুরুতর ও বহুমাত্রিক প্রতিবন্ধী শিশুরা তাদের দৈনন্দিন কাজকর্ম যেমন দেখা, শোনা, হাঁটা, সূক্ষ্ম মোটর দক্ষতা, যোগাযোগ, শেখা, খেলা বা আচরণ নিয়ন্ত্রণসহ অন্তত একটি ক্ষেত্রে কার্যকরী সীমাবদ্ধতা রয়েছে। অনেক পরিবার, শিক্ষক ও নীতিনির্ধারক মনে করেন যে, যেসব শিশুর গুরুতর বা বহুমাত্রিক প্রতিবন্ধিতা রয়েছে, তারা কখনও মূলধারার বিদ্যালয়ে পড়াশোনা করতে পারবে না।

এই রিসোর্সে মূলত একজন গুরুতর ও বহুমাত্রিক প্রতিবন্ধী শিশুকে বাড়িভিত্তিক শিক্ষার মাধ্যমে কীভাবে তার দৈনন্দিন কার্যক্রম শেখানোসহ বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হয় সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।

ডাউনলোড

এটা কি কার্যকরী ছিলো?

এটা কি কার্যকরী ছিলো?

শেয়ার


একই রকম রিসোর্স

‘আমাদের কথা অবশ্য্ই শোনা উচিত’

জুবায়ের মোল্লা, একজন আংশিক শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি। জন্মগত শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা থাকায় তার জীবনযাত্রা অতোটা সহজ ছিল না। বর্তমানে সে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক বৈশ্বিক রিসোর্স হাবের সাথে যুক্ত হয়েছে। যেখানে সে জীবনযাপন, শিক্ষা ও অধিকার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারছে।
এই রিসোর্সে মূলত শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক বৈশ্বিক রিসোর্স হাব কীভাবে তার দৈনন্দিন জীবন, কাজে পরিবর্তন এনেছে এবং ভবিষ্যতে সে এখান থেকে কীভাবে উপকৃত হতে পারে সে সম্পর্কে তার অভিজ্ঞতার কথা বর্ণনা করা হয়েছে।

প্রতিবন্ধী নারী ও কিশোরীদের মাসিককালীন স্বাস্থ্য পরিচর্যা

এই রিসোর্সটি মূলত প্রতিবন্ধী কিশোরী ও নারীদের বিশেষ করে গুরুতর ও বহুমাত্রিক প্রতিবন্ধী শিশু ও নারী, শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশু ও নারীদের মাসিককালীন স্বাস্থ্য পরিচর্যা সম্পর্কে তথ্য দিয়ে থাকে।

ক্ষমতায়ন: পরিবর্তনের স্পষ্ট চিত্রকল্প

এই রিসোর্সটি মূলত বহুমাত্রিক ও গুরুতর প্রতিবন্ধী শিশুদের জীবনযাপন, শিক্ষা, চিকিৎসা ও অধিকারসহ অন্যান্য বিষয়ে তাদের মা-বাবা ও পরিচর্যাকারীদের জ্ঞান, মনোভাব ও দক্ষতা (KAS) যাচাই বিষয়ক সবশেষ জরিপ সম্পর্কিত তথ্য দিয়ে থাকে।