এটা কার জন্য উপযোগী?

বধির-অন্ধ মানুষ, অভিভাবক/সেবাদাতা এবং সমাজ

প্রকাশের তারিখ
ফেব্রুয়ারী 2026
তৈরি করা হয়েছে
ন্যাশনাল রিসোর্স সেন্টার অন ডেফব্লাইন্ডনেস- এনআরসিডিবি, সিডিডি।

আমার নাম মো. জুবায়ের মোল্লা। আমি বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার একজন বাসিন্দা। আমি একজন শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি। জন্ম থেকেই আমি এই সমস্যার সম্মুখীন হই অর্থাৎ আক্রান্ত হই এবং তখন থেকেই আমার পথচলা বেশ বন্ধুর ছিল্। যেহেতু আমার চোখের সমস্যা সবচেয়ে বেশি এবং কানে  শুনতে অল্প সমস্যা হয়, এর কারণে আমার পড়াশোনা চলে শোনার মাধ্যমে। কেউ একজন পড়ে দেয়, সেটা শোনে আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি।  আমি এখন অনার্স চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী এবং এই পর্যন্ত আসার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান ছিল আমার বাবার। তিনি পড়ে দিতেন আমি শুনতাম। সেভাবে পড়াশোনার সাথে আমার যাত্রা শুরু হয়। আমার শিক্ষক, প্রতিবেশী, বন্ধু-বান্ধব, পরিবার সবার সহায়তা ছিল।

আমি প্রথম গ্লোবাল রিসোর্স হাবের সাথে যুক্ত হই, জানতে পারি সিডিডির মাধ্যমে। তাদের একটি প্রকল্পের অংশ হিসেবে আমি নেপালে যাই বাংলাদেশ থেকে। সেখানে কনফারেন্স এবং ট্রেকিংয়ে যুক্ত হই। সেখানে গিয়ে আমি সিডিডির এক ম্যাডামের কাছ থেকে রিসোর্স হাব সম্পর্কে জানতে পারি এবং তিনি আমাকে সেই রিসোর্স হাবটির সাথে যুক্ত করে দেন।

এই রিসোর্স হাবটিতে যুক্ত হওয়ার পর আমার প্রথম যে অভিজ্ঞতা ছিল সেটি ছিল অসাধারণ। কারণ হচ্ছে আমাদের জন্য যে আলাদা একটি রিসোর্স হাব, একটি ওয়েবসাইট, একটি তথ্যভান্ডার তৈরি হতে পারে সেটা সত্যি আমার জন্য অনেক অনুপ্রেরণীয় এবং এই রিসোর্স হাবটিতে যুক্ত হয়ে আমি অনেক আনন্দিত হই।

রিসোর্স হাবটির সবচেয়ে উপকারী অংশ হচ্ছে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী, প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন কাজকর্মের যে বিবরণগুলো দেওয়া আছে, কীভাবে তাদের দৈনন্দিন কাজকর্ম শেখাতে হবে, কীভাবে তারা সেগুলো করবে, কারা কীভাবে সেগুলো শেখাবে, তাদের সাথে যোগাযোগ করতে হবে কীভাবে, যোগাযোগের মাধ্যমগুলো, প্রত্যেকটা বিষয় অনেক সুন্দর , ডিটেইলে, বাস্তবমুখী ও সময়োপযোগী করে এখানে বর্ণনা করা আছে। কারণ আমার কাছে মনে হয় যে একজন শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, তার ফ্যামিলি , তার আত্মীয় স্বজন সবার জন্য্ই এই জিনিসগুলো খুবই দরকারী।

 জুবায়ের তার কানের কাছে মোবাইল ফোন ধরে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক বৈশ্বিক রিসোর্স হাবে থাকা একটি রিসোর্স মনোযোগ দিয়ে শুনছে। 
জুবায়ের তার কানের কাছে মোবাইল ফোন ধরে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক বৈশ্বিক রিসোর্স হাবে থাকা একটি রিসোর্স মনোযোগ দিয়ে শুনছে। 

রিসোর্স হাবটি আমি এবং আমার মতো অন্যান্য প্রতিবন্ধী ভাইদের জীবনে বেশ পরিবর্তন এনেছে। আগে প্রতিবন্ধিতা সম্পর্কে কোনো তথ্য কিংবা তাদের জীবন সম্পর্কে, চলাফেরা সম্পর্কে, কাজকর্ম সম্পর্কে আমি অনলাইনে খোঁজার চেষ্ট করলে খুব কম ডিটেইল সেখানে পেতাম । কিন্তু রিসোর্স হাবের মাধ্যমে যেহেতু আমরা তথ্য বেশি পাচ্ছি সেক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

রিসোর্স হাব থেকে আমি অনেক জ্ঞান অর্জন করেছি। অনেক সফল মানুষের গল্প আমাকে অনুপ্রাণিত করে। একবার একজন আমাকে প্রশ্ন করেছে যে তোমরা তো প্রতিবন্ধিতা নিয়ে কাজ করো, তুমি বলো তো সারা বিশ্বে তোমাদের প্রতিবন্ধী মানুষের সংখ্যা কেমন? তখন আমার রিসোর্স হাবের কথা মাথায় আসে। সেখানে গিয়ে আমি রিসোর্স হাব পরিচিতি থেকে জানতে পারি, সারা পৃথিবীতে ১৩০ কোটির মতো মানুষ প্রতিবন্ধী। অর্থাৎ পৃথিবীর জনসংখ্যার প্রায় ১৬ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তি আছে। তাকে এটা বলার পর সে আমার কাছে জানতে চাইলো তুমি এ তথ্য কোথায় পেলে? তাকেও আমি এই রিসোর্স হাবটির সন্ধ্যান দেই এবং সে বেশ আনন্দিত হয়। তিনি খুশি হন যে এতো সুন্দর একটি প্ল্যাটফর্ম আমরা পেয়েছি সিডিডি’র মাধ্যমে এবং সেন্স ইন্টারন্যাশনালের মাধ্যমে সারা পৃথিবীতে আটটি দেশের সাতটি ভাষায় এই বিষয়টি উন্মোচিত আছে বা চালু আছে জেনে সে খুব আনন্দিত হয়্।

ভবিষ্যতে আমি রিসোর্স হাবটি আরও অ্যাক্সেসিবলভাবে ব্যবহার করতে চাই এবং হাবে আরও প্রয়োজনীয় তথ্য বিশেষ করে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় প্রতিবন্ধী ব্যক্তিদের সংযুক্তি ঘটছে, তাদের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য যেন এখানে সংযুক্ত থাকে। বিশেষ করে বিভিন্ন স্কলারশিপ, বিশেষ চাকরির সুযোগ বা বিশেষায়িত কাজের যে সুযোগগুলো এমনকি সারা বিশ্বে বিশেষ বিশেষ কাজের জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের বাছাই করা হয়। এই সুযোগগুলো, সুযোগে যুক্ত হওয়ার উপায়গুলো যদি হাবে যুক্ত করা হয় তাহলে আমাদের জন্য আরও উপকারি হবে।

এই গ্লোবাল রিসোর্স হাবটি হচ্ছে একের ভেতর সব। আমি চাই ভবিষ্যতে রিসোর্স হাব একটি পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম হোক, যেখানে একসাথেই সবকিছু পাওয়া যাবে। তাই আমি চাই প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী ব্যক্তি সবাই যেন এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে উপকৃত হতে পারে। আমার বিশ্বাস, যদি প্রতিবন্ধী ব্যক্তিরা এই ওয়েবসাইট ব্যবহার করেন, তাহলে তারা যেমন শিখবেন, তেমনি তাদের পরিবার, কেয়ারগিভার এবং আশেপাশের অপ্রতিবন্ধী মানুষরাও উপকৃত হবেন। এতে সবার জীবনমান উন্নত হবে। তাই আমি চাই রিসোর্স হাবের আরও বেশি প্রচার হোক, যাতে জনসচেতনতা তৈরি হয় এবং এই তথ্যগুলো ছড়িয়ে পড়ে। এর মাধ্যমে আরও অনেক মানুষ প্রয়োজনীয় সহায়তা পেতে সক্ষম হবেন।

একজন আংশিক শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি “সুপার ভিউ হোটেল”-এর একটি কাঠের সাইনবোর্ডের সামনে দাঁড়িয়ে আছেন। সাইনবোর্ডে ঘোরেপানি ও পুনহিলের দূরত্ব এবং যোগাযোগের ফোন নম্বর উল্লেখ করা আছে। ব্যক্তির হাতে একটি সাদা ছঁড়ি রয়েছে এবং তিনি গাঢ় রঙের জ্যাকেট, নীল শার্ট ও নীল জিন্স
জুবায়ের নেপালের “সুপার ভিউ হোটেল”-এর একটি কাঠের সাইনবোর্ডের সামনে দাঁড়িয়ে আছেন। সাইনবোর্ডে ঘোরেপানি ও পুনহিলের দূরত্ব এবং যোগাযোগের ফোন নম্বর উল্লেখ রয়েছে। তাঁর হাতে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহৃত একটি সাদা ছঁড়ি আছে। তিনি গাঢ় রঙের জ্যাকেট, নীল শার্ট ও নীল জিন্স পরিহিত। পেছনে মেঘলা আকাশের নিচে বিস্তৃত পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে।

এটা কি কার্যকরী ছিলো?

এটা কি কার্যকরী ছিলো?

শেয়ার


একই রকম রিসোর্স

প্রতিবন্ধী নারী ও কিশোরীদের মাসিককালীন স্বাস্থ্য পরিচর্যা

এই রিসোর্সটি মূলত প্রতিবন্ধী কিশোরী ও নারীদের বিশেষ করে গুরুতর ও বহুমাত্রিক প্রতিবন্ধী শিশু ও নারী, শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশু ও নারীদের মাসিককালীন স্বাস্থ্য পরিচর্যা সম্পর্কে তথ্য দিয়ে থাকে।

ক্ষমতায়ন: পরিবর্তনের স্পষ্ট চিত্রকল্প

এই রিসোর্সটি মূলত বহুমাত্রিক ও গুরুতর প্রতিবন্ধী শিশুদের জীবনযাপন, শিক্ষা, চিকিৎসা ও অধিকারসহ অন্যান্য বিষয়ে তাদের মা-বাবা ও পরিচর্যাকারীদের জ্ঞান, মনোভাব ও দক্ষতা (KAS) যাচাই বিষয়ক সবশেষ জরিপ সম্পর্কিত তথ্য দিয়ে থাকে।

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির নিরাপদ চলাচল (দ্বিতীয় অংশ)

এই রিসোর্সটি মূলত একজন শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির নিরাপদ চলাচল সম্পর্কে তথ্য দিয়ে থাকে।