এটা কার জন্য উপযোগী?

অভিভাবক/পরিচর্যাকারী এবং শিক্ষাকারী

প্রকাশের তারিখ
এপ্রিল 2026
তৈরি করা হয়েছে
Sense International Kenya

ভূমিকা

অন্যান্য অপ্রতিবন্ধী শিশুর মতো শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য অবসর ও বিনোদনমূলক কার্যক্রম মতোই অত্যন্ত উপকারী। এই ধরনের কার্যক্রম মাংসপেশীকে শক্তিশালী করে, সংবেদনশীল স্নায়ুপথকে উদ্দীপিত বা চাঙ্গা করে এবং জ্ঞানীয় বিকাশকে বাড়িয়ে শারীরিক উন্নয়নে সহায়তা করে। খেলাধুলা যোগাযোগ, সামাজিক মিথস্ক্রিয়া ও আত্মবিশ্বাসও বাড়ায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এটি আনন্দ, স্বাধীনতা ও অন্তর্ভুক্তির অনুভূতি তৈরি করে।

  • উপকরণ ও কার্যক্রম
  • ১. গড়ানো খেলা (Rolling Play)

প্রয়োজনীয় উপকরণ:

  • রোলার, টায়ার বা জেরিক্যান (নিরাপদ প্রান্ত ও সহজে নড়ানো যায় এমন ওজন নিশ্চিত করুন)

গড়ানোর জন্য প্রস্তুতি:

  • শিশুর সংবেদনশীল ও শারীরিক সক্ষমতা মূল্যায়ন করুন (অবশিষ্ট দৃষ্টি, শ্রবণ, চলাচল ক্ষমতা এবং যোগাযোগের পদ্ধতি)।
  • বাধামুক্ত, পরিষ্কার ও শান্ত একটি স্থান নির্বাচন করুন।
  • নিরাপত্তার জন্য প্যাডযুক্ত পৃষ্ঠ, ম্যাট বা নরম ঘাস ব্যবহার করুন।
  • স্পর্শ ও পরিচিত সংকেতের মাধ্যমে শিশুকে রোলারের সাথে পরিচয় করিয়ে দিন।

খেলার সময়:

  • আপনার উপস্থিতি জানানোর জন্য আলতোভাবে স্পর্শ করুন।
  • হ্যান্ড-আন্ডার-হ্যান্ড অর্থাৎ আপনার হাত নিচে রেখে শিশুর হাত উপরে রেখে শিশুকে রোলারটি অন্বেষণে সাহায্য করতে সহায়তা করুন।
  • রোলার কীভাবে নড়ে তা শিশুকে অনুভব করতে দিন; নিরাপদ শরীরের অংশে আলতোভাবে গড়িয়ে দিন।
  • শিশুকে নিজে থেকে জিনিসটি ঠেলা বা গড়াতে উৎসাহ দিন।
  • উত্তেজনা বাড়াতে গতি পরিবর্তন করুন (ধীরে/দ্রুত)।
  • পুরো সময় শিশুর পছন্দের যোগাযোগ পদ্ধতি ব্যবহার করে যোগাযোগ রাখুন।
  • কার্যক্রম শেষ হওয়ার সংকেত দিতে একটি নির্দিষ্ট স্পর্শভিত্তিক সংকেত ব্যবহার করুন।
  • . সংবেদনশীল ট্রে বা সেন্সরি ট্রে দিয়ে খেলা (Sensory Tray Play)

প্রয়োজনীয় উপকরণ:

  • প্লাস্টিকের ট্রে বা অগভীর পাত্র
  • প্রাকৃতিক জিনিস: ছোট ডাল, পালক, নরম পাথর, পাতা
  • নিরাপদ ঘরোয়া বস্তু: কাপ, চামচ, প্লাস্টিকের প্লেট
  • ছোট ও পরিষ্কার খেলনা

সংবেদনশীল ট্রে প্রস্তুতি:

  • ভিন্ন ভিন্ন টেক্সচার, আকার ও আকৃতির জিনিস বেছে নিন।
  • সব উপকরণ পরিষ্কার ও নিরাপদ কিনা নিশ্চিত করুন, কারণ শিশু মুখ দিয়েও অন্বেষণ করতে পারে।
  • ট্রেটি স্থির ও সহজে পৌঁছানো যায় এমন জায়গায় রাখুন।

খেলার সময়:

  • শিশুকে ট্রে অন্বেষণে সাহায্য করতে হ্যান্ড-আন্ডার-হ্যান্ড (শিশুর হাতের নিচে আপনার হাত রেখে) সহায়তা ব্যবহার করুন।
  • শিশুকে তার নিজের গতিতে অন্বেষণ করতে দিন।
  • স্পর্শ করার সময় বস্তুগুলো বর্ণনা করুন (যেমন: “এটি একটি চামচ; আমরা এটি দিয়ে খাই”)।
  • শিশুকে যদি দ্বিধাগ্রস্ত বা অনিশ্চিত মনে হয়, তাকে আশ্বস্ত করুন।
  • কার্যক্রম শেষ করতে স্পর্শ সংকেত ব্যবহার করুন এবং প্রয়োজন হলে হাত ধোয়ার জন্য নির্দেশ দিন।
  • ৩. বল গড়ানো / পেসিং খেলা (Ball Rolling / Pacing Game)

প্রয়োজনীয় উপকরণ:

  • বল (পলিথিন ব্যাগ ও দড়ি দিয়ে তৈরি, অথবা দোকান থেকে কেনা টেক্সচারযুক্ত বল)

খেলার প্রস্তুতি:

  • পরিষ্কার ও নিরাপদ পৃষ্ঠ নির্বাচন করুন (ম্যাট বা নরম মেঝে)।
  • স্পর্শ ও মৌখিক বা স্পর্শ সংকেত ব্যবহার করে শিশুকে বলের সাথে পরিচয় করিয়ে দিন।

খেলার সময়:

  • শিশুর পিছনে বা পাশে বসুন এবং পা সামান্য ফাঁকা করে তাকে নিরাপদভাবে সমর্থন দিন।
  • শিশুকে প্রথমে বলটি স্পর্শ করতে দিন, তারপর হাত দিয়ে ঠেলা বা গড়াতে নির্দেশ দিন।
  • সামনে-পিছনে বল গড়ানোর খেলা উৎসাহিত করুন এবং ধীরে ধীরে সহায়তা কমান।
  • পালা নেওয়া ও সামাজিক যোগাযোগ বাড়াতে দ্বিতীয় একজন খেলোয়াড় যুক্ত করুন।
  • “তোমার পালা” বা “অপেক্ষা করো” বোঝাতে নির্দিষ্ট স্পর্শ সংকেত ব্যবহার করুন।
  • উত্তেজনা ও আগ্রহ বাড়াতে বল গড়ানোর গতি পরিবর্তন করুন।
  • সফলতার জন্য কিছু পরামর্শ
  • খেলাধুলার পরিবেশ ও উপকরণের নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করুন।
  • সব খেলার কার্যক্রম নিবিড়ভাবে তত্ত্বাবধান করুন।
  • শেখার সহায়তার জন্য নিয়মিত রুটিন ও পুনরাবৃত্তি ব্যবহার করুন।
  • সংবেদনশীল ট্রে সাধারণ ও সহজ  রাখুন এবং নিয়মিত উপকরণ পরিবর্তন করুন।
  • শিশুর প্রতিক্রিয়া মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, ধৈর্য ধরুন এবং সেই অনুযায়ী সাড়া দিন।

ডাউনলোড

এটা কি কার্যকরী ছিলো?

এটা কি কার্যকরী ছিলো?

শেয়ার


একই রকম রিসোর্স

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য সঙ্গীত ও চলাচল: একটি ব্যবহারিক নির্দেশিকা

এই গাইডটি যত্নশীল ও শিক্ষকদের জন্য ব্যবহারিক উপায় প্রদান করে যার মাধ্যমে তারা সঙ্গীত এবং নড়াচড়া ব্যবহার করে শোনার-দৃষ্টিহীন শিশুদের জন্য শেখা, যোগাযোগ এবং অন্তর্ভুক্তিকে সমর্থন করতে পারে।

‘আমাদের কথা অবশ্য্ই শোনা উচিত’

জুবায়ের মোল্লা, একজন আংশিক শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি। জন্মগত শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা থাকায় তার জীবনযাত্রা অতোটা সহজ ছিল না। বর্তমানে সে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক বৈশ্বিক রিসোর্স হাবের সাথে যুক্ত হয়েছে। যেখানে সে জীবনযাপন, শিক্ষা ও অধিকার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারছে।
এই রিসোর্সে মূলত শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক বৈশ্বিক রিসোর্স হাব কীভাবে তার দৈনন্দিন জীবন, কাজে পরিবর্তন এনেছে এবং ভবিষ্যতে সে এখান থেকে কীভাবে উপকৃত হতে পারে সে সম্পর্কে তার অভিজ্ঞতার কথা বর্ণনা করা হয়েছে।

প্রতিবন্ধী নারী ও কিশোরীদের মাসিককালীন স্বাস্থ্য পরিচর্যা

এই রিসোর্সটি মূলত প্রতিবন্ধী কিশোরী ও নারীদের বিশেষ করে গুরুতর ও বহুমাত্রিক প্রতিবন্ধী শিশু ও নারী, শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশু ও নারীদের মাসিককালীন স্বাস্থ্য পরিচর্যা সম্পর্কে তথ্য দিয়ে থাকে।