এটা কার জন্য উপযোগী?

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুর অভিভাবক ও পরিচর্যাকারী।

প্রকাশের তারিখ
মার্চ 2025
তৈরি করা হয়েছে
ন্যাশনাল রিসোর্স সেন্টার অন ডেফব্লাইন্ডনেস- এনআরসিডিবি, সিডিডি।

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুকে টয়লেট ব্যবহার করা শেখাতে হলে তাকে আগে টয়লেটের সাথে পরিচয় করানো জরুরি। এক্ষেত্রে টয়লেট সম্পর্কিত বিভিন্ন শব্দ, পদ্ধতি ও কৌশল সম্পর্কে তাকে বারবার বলতে হবে। এই রিসোর্সটি মূলত শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুর টয়লেট ব্যবহারের করণীয় নির্দেশ করে।

  • যখন থেকে আপনার শিশু মূত্রাশয় ও দেহের অভ্যন্তরের অন্ত্রসমূহ নিয়ন্ত্রণ করতে শিখবে তখন আপনার শিশুকে টয়লেট ব্যবহার করানো শুরু করুন।
  • আপনার শিশু যদি দিনের একটি দীর্ঘ সময় টয়লেট না করে থাকে এবং তার টয়লেট করার নির্দিষ্ট সময় বা নিয়ম থাকে তবে আপনার শিশু মাথা ও শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে পটে বসে টয়লেট করতে পারবে।
  • যদি আপনার শিশু তার ভেজা ন্যাপকিন বা পরিধেয়তে অস্বস্তিবোধ করে এবং তা প্রকাশ করে তাহলে সে শিশুকে প্রক্ষালনের জন্য ‘টয়লেট’ ব্যবহার করা শুরু করাতে হবে।
  • যখন আপনি আপনার শিশুকে টয়লেট ব্যবহার শেখাবেন তখন তাকে টয়লেট সংক্রান্ত বিভিন্ন কথা বারবার বলুন। পদ্ধতি ও কৌশল সম্পর্কে জানান।
  • তার যখন প্রক্ষালনের প্রয়োজন হবে তার ঠিক আগে আগে শিশুকে টয়লেট নিয়ে যাওয়ার চেষ্টা করুন। টয়লেটে নিয়ে যাওয়ার পূর্বে সব সময়ই তাকে ‘টয়লেট’ শব্দটি বলুন এবং টয়লেট’ দেখান। দিনের বেলা কখনোই শিশুকে ডায়াপার পরিয়ে রাখবেন না।
  • যদি শিশুর টয়লেট করার জন্য ‘পটি চেয়ার’ ব্যবহার করে থাকেন তবে অবশ্যই তা বাথরুমে রাখুন। টয়লেট করার সময় তার সাথে আপনিও বাথরুমে অবস্থান করুন এবং কোন ঝামেলা ছাড়াই ‘টয়লেট’ করলে তার প্রশংসা করুন।
  • বাথরুমে যাওয়ায় পরও যদি শিশু তার কাপড়ে বা বাথরুমে টয়লেট করে ফেলে তবে তার জন্য তাকে বকাঝকা করবেন না। তাকে বাথরুম থেকে বের করে নিয়ে আসুন ও নির্দিষ্ট ইশারা দিয়ে বোঝান যে সে তার কাপড় ভিজিয়ে ফেলেছে এবং তার ভেজা কাপড় পাল্টে দিন।
  • শিশু দিনের মধ্যে কত বার ও কত সময় পরপর টয়লেট করছে সেটি পর্যবেক্ষণ করুন এবং কমপক্ষে ৭দিনের তালিকা তৈরি করুন।
  • শিশুকে টয়লেট করানোর জন্য সব সময় একটি নির্দিষ্ট বাথরুমে নিয়ে যান।

ডাউনলোড

এটা কি কার্যকরী ছিলো?

এটা কি কার্যকরী ছিলো?

শেয়ার


একই রকম রিসোর্স

‘আমাদের কথা অবশ্য্ই শোনা উচিত’

জুবায়ের মোল্লা, একজন আংশিক শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি। জন্মগত শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা থাকায় তার জীবনযাত্রা অতোটা সহজ ছিল না। বর্তমানে সে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক বৈশ্বিক রিসোর্স হাবের সাথে যুক্ত হয়েছে। যেখানে সে জীবনযাপন, শিক্ষা ও অধিকার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারছে।
এই রিসোর্সে মূলত শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক বৈশ্বিক রিসোর্স হাব কীভাবে তার দৈনন্দিন জীবন, কাজে পরিবর্তন এনেছে এবং ভবিষ্যতে সে এখান থেকে কীভাবে উপকৃত হতে পারে সে সম্পর্কে তার অভিজ্ঞতার কথা বর্ণনা করা হয়েছে।

প্রতিবন্ধী নারী ও কিশোরীদের মাসিককালীন স্বাস্থ্য পরিচর্যা

এই রিসোর্সটি মূলত প্রতিবন্ধী কিশোরী ও নারীদের বিশেষ করে গুরুতর ও বহুমাত্রিক প্রতিবন্ধী শিশু ও নারী, শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশু ও নারীদের মাসিককালীন স্বাস্থ্য পরিচর্যা সম্পর্কে তথ্য দিয়ে থাকে।

ক্ষমতায়ন: পরিবর্তনের স্পষ্ট চিত্রকল্প

এই রিসোর্সটি মূলত বহুমাত্রিক ও গুরুতর প্রতিবন্ধী শিশুদের জীবনযাপন, শিক্ষা, চিকিৎসা ও অধিকারসহ অন্যান্য বিষয়ে তাদের মা-বাবা ও পরিচর্যাকারীদের জ্ঞান, মনোভাব ও দক্ষতা (KAS) যাচাই বিষয়ক সবশেষ জরিপ সম্পর্কিত তথ্য দিয়ে থাকে।