এটা কার জন্য উপযোগী?

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি. তাদের অভিভাবক, শিক্ষক ও পরিচর্যাকারী।

প্রকাশের তারিখ
ফেব্রুয়ারী 2025
তৈরি করা হয়েছে
ন্যাশনাল রিসোর্স সেন্টার অন ডেফব্লাইন্ডনেস- এনআরসিডিবি, সিডিডি।
প্রাপ্তি স্বীকার
সেন্স ইন্টারন্যাশনাল, ইউকে এই্ড, গোয়াক ও নিলাম্বু

 আপনি যদি আপনার শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুকে গ্লাসে করে পানি পান করাতে চান তবে গ্লাস সম্পর্কে তাকে ধারণা দেওয়া খুবই জরুরি।

তাকে গ্লাসে করে পানি পান করার অভ্যাস করানোর ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে।

  • কাপ বা গ্লাসে করে শিশুকে কিছু পান করানোর অভ্যাস করানোর জন্য শিশুকে কাপ বা গ্লাসের সাথে পরিচিত করানো গুরুত্বপূর্ণ/জরুরি।
  • একটি শক্ত গ্লাসে অল্প পরিমাণ পানি নিয়ে কাজটি শুরু করুন। পানির পরিমাণ এমন হবে যাতে শিশু গ্লাস থেকে পানি পান করতে পারে।
  • সরাসরি শিশুর হাতে গ্লাস তুলে না দিয়ে কিভাবে গ্লাস টেবিল থেকে তুলে নিতে হবে সে বিষয়ে তাকে বলুন। তাকে গ্লাস থেকে চুমুক দিয়ে পানি খেতে সাহায্য করুন এবং গ্লাসটি টেবিলে রাখতে সাহায্য করুন।
  • এভাবে প্রতিদিন গ্লাসে পানির পরিমাণ বাড়ান। প্রথম দিকে শিশু পছন্দ করে এমন পানীয় দিন। তবে এটি লাচ্ছি, মিল্কসেক এর মতো ঘন হলে ভালো হয়। একই সময়ে শিশুকে বোতলে করে যে খাবার দেওয়া হতো তার পরিমাণ কমাতে হবে। এভাবে দুই সপ্তাহের মতো বোতলের খাবার একেবারে কমিয়ে দিন।
  • যখনই শিশুকে গ্লাসে বা কাপে করে কিছু খেতে দেবেন তখনই তাকে খাওয়ার কথা বলুন ও ইশারায় বুঝান। আপনার শিশুর যদি খাবার মুখে নিতে, চিবুতে ও গিলতে সমস্যা হয় তাহলে তার পাশে বসে এক হাত দিয়ে তাকে ধরুন, তার চোয়াল ও ঠোঁট নিয়ন্ত্রণে সাহায্য করুন এবং অপর হাত দিয়ে গ্লাস ধরুন।

ডাউনলোড

এটা কি কার্যকরী ছিলো?

এটা কি কার্যকরী ছিলো?

শেয়ার


একই রকম রিসোর্স

প্রতিবন্ধী নারী ও কিশোরীদের মাসিককালীন স্বাস্থ্য পরিচর্যা

এই রিসোর্সটি মূলত প্রতিবন্ধী কিশোরী ও নারীদের বিশেষ করে গুরুতর ও বহুমাত্রিক প্রতিবন্ধী শিশু ও নারী, শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশু ও নারীদের মাসিককালীন স্বাস্থ্য পরিচর্যা সম্পর্কে তথ্য দিয়ে থাকে।

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য সঙ্গীত ও চলাচল: একটি ব্যবহারিক নির্দেশিকা

এই গাইডটি যত্নশীল ও শিক্ষকদের জন্য ব্যবহারিক উপায় প্রদান করে যার মাধ্যমে তারা সঙ্গীত এবং নড়াচড়া ব্যবহার করে শোনার-দৃষ্টিহীন শিশুদের জন্য শেখা, যোগাযোগ এবং অন্তর্ভুক্তিকে সমর্থন করতে পারে।

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য চলাচল ও ইন্দ্রিয়গত খেলাধুলা: পরিচর্যাকারীদের জন্য একটি টুলকিট

এই সম্পদটি ধাপে ধাপে নির্দেশনা প্রদান করে খেলাধুলা এবং চলাফেরার কার্যক্রম—যেমন গড়ানো, সংবেদনশীল ট্রে, এবং বল খেলা—ব্যবহার করে বধির অন্ধ শিশাদের শারীরিক, সংবেদনশীল, এবং সামাজিক বিকাশকে সহায়তা করার জন্য।