এটা কার জন্য উপযোগী?

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, তাদের অভিভাবক ও পরিবার।

প্রকাশের তারিখ
জানুয়ারী 2025
তৈরি করা হয়েছে
ন্যাশনাল রিসোর্স সেন্টার অন ডেফব্লাইন্ডনেস- এনআরসিডিবি, (সিডিডি)
প্রাপ্তি স্বীকার
সেন্স ইন্টারন্যাশনাল, ইউকে এইড ও গোয়াক

শিশুর শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা সনাক্ত হবার পর মা-বাবার মাঝে নানা রকম ভয় ও নেতিবাচক অনুভূতি কাজ করে। বিশেষ করে এই শিশুকে কিভাবে লালন পালন করবেন তা ভেবে তারা অস্থির হয়ে পড়েন। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে একজন শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুকে লালন-পালন করা অবশ্যই কঠিন কাজ, কিন্তু শিশুর প্রাথমিক শৈশবে সঠিকভাবে পরিচর্যা করতে পারলে এবং প্রয়োজনীয় উপকরণ প্রদান করতে পারলে এই কঠিন কাজটি তুলনামূলকভাবে সহজ করে তোলা সম্ভব।  

  • শিশুর সাথে নিয়মিত সময় কাটান এবং একসাথে খেলাধুলা করুন।
  • শিশুর সাথে প্রতিদিন যোগাযোগ করুন। এক্ষেত্রে অঙ্গভঙ্গি, স্পর্শ, মৌখিক ভাষা বা ইশারা ভাষা ব্যবহার করতে পারেন।
  • পরিবারের অন্যান্য সদস্যদেরও শিশুর সাথে যোগাযোগ করতে ও খেলাধুলা করতে উৎসাহিত করুন।
  • বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে শিশুকে নিয়ে যান। অন্যদের সাথে শিশুকে মিশতে বা যোগাযোগ করতে উৎসাহিত করুন।
  • শিশুকে হাঁটা ও হামাগুড়ি দেয়া শিখতে সহায়তা করুন। তাকে ঘরের পরিবেশ চেনান। ঘরের মাঝে একা একা চলাফেরায় অভ্যস্থ করুন। 
  • শিশুকে একটি দৈনন্দিন রুটিন মেনে চলায় অভ্যস্থ করুন।
  • একা একা নিজের কাজ, যেমনঃ খাওয়া, পোশাক পড়া, গোসল করা, বাথরুম করা ইত্যাদি করতে শেখান।
  • ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সহায়ক উপকরণ (হিয়ারিং এইড, চশমা) ব্যবহারে শিশুকে অভ্যস্থ করুন।
  • প্রয়োজনে থেরাপীর ব্যবস্থা করুন।
  • ধৈর্য্য ধরুন। শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুর শেখার গতি অপ্রতিবন্ধী শিশুর তুলনায় ধীর হতে পারে। অস্থির হবেন না।

ডাউনলোড

এটা কি কার্যকরী ছিলো?

এটা কি কার্যকরী ছিলো?

শেয়ার


একই রকম রিসোর্স

প্রতিবন্ধী নারী ও কিশোরীদের মাসিককালীন স্বাস্থ্য পরিচর্যা

এই রিসোর্সটি মূলত প্রতিবন্ধী কিশোরী ও নারীদের বিশেষ করে গুরুতর ও বহুমাত্রিক প্রতিবন্ধী শিশু ও নারী, শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশু ও নারীদের মাসিককালীন স্বাস্থ্য পরিচর্যা সম্পর্কে তথ্য দিয়ে থাকে।

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য সঙ্গীত ও চলাচল: একটি ব্যবহারিক নির্দেশিকা

এই গাইডটি যত্নশীল ও শিক্ষকদের জন্য ব্যবহারিক উপায় প্রদান করে যার মাধ্যমে তারা সঙ্গীত এবং নড়াচড়া ব্যবহার করে শোনার-দৃষ্টিহীন শিশুদের জন্য শেখা, যোগাযোগ এবং অন্তর্ভুক্তিকে সমর্থন করতে পারে।

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য চলাচল ও ইন্দ্রিয়গত খেলাধুলা: পরিচর্যাকারীদের জন্য একটি টুলকিট

এই সম্পদটি ধাপে ধাপে নির্দেশনা প্রদান করে খেলাধুলা এবং চলাফেরার কার্যক্রম—যেমন গড়ানো, সংবেদনশীল ট্রে, এবং বল খেলা—ব্যবহার করে বধির অন্ধ শিশাদের শারীরিক, সংবেদনশীল, এবং সামাজিক বিকাশকে সহায়তা করার জন্য।